Tuesday, February 24, 2009

Wallet/Money bag/ Purse/Vanity bag

এই জিনিসটা আমাকে সারাজীবন ভোগাল। আমার হাতে একটা মানিব্যাগ আসার পর থেকে সেটা বার বার হারিয়ে যায়। জীবনে বোধহয় ১৫/১৬ বার বিভিন্ন মানিব্যাগ হারানো আমার হয়ে গিয়েছে। সত্যি বলছি। আল্লাহর অশেষ দয়ায় আমি একবার ছাড়া আর প্রতিবার ফিরে পেয়েছি। এবং সেই একবার ছিল ২০০৩-এ যখন বাংলাদেশে গেলাম। আমার লেটেস্ট হারানোটা ছিল একটু ভিন্ন জায়গায় - মালয়েশিয়া এয়ারপোর্ট। মানিব্যাগ হাতে করে গেলাম ইনফর্মেশনে জিগাসা করতে যে পোস্টকার্ড পোস্ট করব কোথায়। ইনফর্মেশন ডেস্কে মানিব্যাগ রেখে পোস্টকার্ডে লিখলাম। কাছেই পোস্টবক্স - ঢুকিয়ে দিলাম পোস্টকার্ড। এখন গন্থব্যে পৌছে গেলেই হয়; দুইদিন তো চলে গেল, কোন সারাশব্দ পাই না।



যাই হোক, কর্ম সেরে লাফিয়ে লাফিয়ে গেলাম গেট C32। ভেবেছিলাম বোর্ডিং-এর আর ৫/১০ মিনিট বাকি আছে। জিগাসা করে দেখলাম, না, আধঘন্টার মত আছে, এবং ব্রেনে সমস্যা। আবার লাফিয়ে লাফিয়ে ব্যাক করলাম শপিং এরিয়ার দিকে - এবার একটু ধীরে লাফ। কম্পিউটার দেখে ভাবলাম একটু ব্লগ চেক করা যায়। ১০, ২০ বা ৫০ সেন্ট লাগবে - অন্ধের মত ব্যাগে হাত ঢুকালাম। মানিব্যাগ হাতে ঠেকল না। চোখ দিয়ে খুজলাম - নাই! আমার এবার হা-হুতাশ করার পালা। কি করি, কি করি? আচ্ছা, কাউকে জিজ্ঞেস করি। দুইটা ইউনিফর্ম পরা মানুষকে ধরলাম।



-Excuse me. I've just lost my wallet just a while ago, can you tell me what I can do? (What am I saying? I'm not making any sense) How can I find it? (Oh gad, I've completely lost my marbles!)

- You should inform the police.

- (And they will do what, exactly? These guys are making less sense than me) Where will I find them? Um, my flight is actually in an hour.

- You can go to information desk. It's straight from here.

- (Of course I can) Thanks.



হন্তদন্ত হয়ে হেটে গেলাম ইনফর্মেশন ডেস্কের দিকে। প্রথমে পরবে পোস্টকার্ড শপ। ওখানে গিয়ে প্রথমে একবার ঢু' মারি। দোকানে ঢোকার পথে শুনি "Can ******* **** come to the Information Desk please? Can ******* **** come to the Information Desk?" নিজের নাম শুনে আত্তাটা এত জুড়ায়নি কোনদিন। মানিব্যাগটা আবার হাতে পাওয়ার পর কত কৃতজ্ঞতা ঝুলে ছিল ঠোটে, কিন্তু বেরলো শুধু "Thank you. Thank you so much." এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া।

4 comments:

Anonymous said...

lol u lost ur marbles?? i have never heard of that expression before!- shondha

Anonymous said...

really? i've been waiting to use that expression for years. i'm not kidding about the years part; i first came across the expression early in high school.

toxoid_toxaemia said...

মালোয়েশিয়া এয়ারপোর্টে আমি একবার আমার ল্যাপটপ ব্যাগ রেখেই প্লেনের দিকে হাঁটা দিয়েছিলাম। এত বড় একটা ব্যাগ কিভাবে না নিয়ে হাঁটা দিয়েছিলাম সেই ধারণা আমার কাছে আজো পরিস্কার হয়নি। তবে কপাল ভাল যে প্লেনে উঠেই মনে পড়েছিল যে ওটা রেখে এসেছি ওয়েটিং লাউঞ্জেই। প্লেনে ওঠার ঠিক আগে কিছুক্ষণ ওখানে বসে ঝিমাচ্ছিলাম আরকি ! এরপর এক দৌড়ে ওখানে এসে দেখি সিকিউরিটির লোকজন সযত্নে রেখে দিয়েছে ব্যাগটা। তোমার মতন আমার এক বন্ধুর ওয়ালেট হারানোর অভ্যাস আছে।

emu said...

That's close, realising when you're on the plane.