আমি বাংলা কবিতা বা গান সাধারনতঃ (নাকি সাধারনঃত) পোস্ট করিনা। কিন্তু এই গানটা আমার খুব ভাল লেগেছে। সরাসরি গান থেকে লিখেছি, কোথাও থেকে কপি করে না, তাই বানানে ভুল হলে জানানোর অনুরোধ করছি।
মেঘ পিওনের ব্যাগের ভেতর
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলেই কুয়াশা হয় ব্যকুল হলে তিস্তা
মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে
চৌকোনো সব বাক্সে, যেথায় যে মন থাক সে
মন খারাপের খবর পড়ে দারূন ভালোবেসে
মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিওনের পাড়ি
পাকদন্ডি পথ বেয়ে তার বাগানঘেরা বাড়ি
বাগান শেষে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ার
গালচে পাতা বিছানাতে ছোট্টো রোদের ফালি
সেথায় এসে মেঘ পিওনের সমস্ত ব্যাগ খালি
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলেই কুয়াশা হয় ব্যকুল হলে তিস্তা
দেয়াল জুড়ে ছোট্টো রোদের ছায়া বিশালকায়
নিষ্পলকে ব্যকুল চোখে তাকিয়ে আছে ঠায়
কিসের অপেক্ষায়?
রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত
রোদের বুকের ভেতর ক্ষত
সেই বুকের থেকে টুপ টুপ টুপ নীল কুয়াশা ঝরে
আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে
সারা আকাশ জুড়ে
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলেই কুয়াশা হয়, ব্যকুল হলে তিস্তা
মেঘের দেশে রোদের বাড়ি, পাহাড় কিনারায়
যদি মেঘ পিওনের ডাকে, সেই ছায়ার হদিস থাকে
রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষায়
কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায়
ছোট্টো বাগানটায়
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলেই কুয়াশা হয়, ব্যাকূল হলে তিস্তা
আকাশ জুড়ে বৃষ্টি এল, আকাশ জুড়ে গাঢ়
রোদের সাথে ছায়ার আড়ি, মুখ দেখে না কারো
মেঘ করেছে পড়ার ঘরে বিছানাতা জুড়ে
উথাল-পাথাল মেঘ করেছে নিঝুম হৃদয় পুরে
বুঝি হঠাৎ করে মেঘ পিওনের খনিক অসাবধানে
তার চিঠির গোছা উড়ে গেছে কখন দূরের বনে
গড়িয়ে গেছে ঝর্নাজলে, ছড়িয়ে গেছে গাছের ডালে
মন খারাপের পাতাগুলি গাছের পাতার মত
নিল পাহাড়ে পরছে ঝরে, ঝরছে অবিরত
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলেই কুয়াশা হয়, ব্যাকূল হলে তিস্তা
মন খারাপের মেঘে গেল সারাটা বন ঢেকে
মেঘের ডাকে গুমড়ে ওঠা কষ্ট থেকে থেকে
ছায়া যেন ছায়ার মত মেলায় পাহাড় বনে
ছায়াটি তার ফেলে গেছে রোদের মনে
এপাশ ওপাশ রাত্রি ফুরায় মন খারাপের ভোরে
পশলা মেঘে বৃষ্টি পরে, বৃষ্টি পরে ঝরে
আয় বৃষ্টি টাপুর টুপুর, আয় বৃষ্টি ঝেপে
মন খারাপের বৃষ্টি, তোকে দুঃখ দেব মেপে
মেঘ পিওনের কোথায় বাড়ি, কোথায় সে কোন দূরে?
আষাঢ় হলেই কোথা থেকে আসে আকাশ জুড়ে
মন খারাপের দিস্তিগুলি কখন বিলি করে?
রাত জাগা কোন ভোরে, মেঘের দিপ্রোহোরে
পাকদন্ডি পথের ধারে বাগানঘেরা ঘরে
এখন রোদ উঠেছে, মেঘ পিওনের যাবার সময় প্রায়
যেসব চিঠি হয়নি বিলি পরেছে ঝরনায়
গড়িয়ে গেছে নদীর জলে, ছড়িয়ে আছে গাছের ডালে
টুক টুক টুক পড়বে ঝড়ে পাহাড় দলির পথে
ধীরে ধীরে শুকিয়ে যাবে শুকনো পাতার সাথে
মন খারাপের সজলটুকু শুকিয়ে গিয়ে শেষে
মিলিয়ে যাবে তিরতিরে এক 'মন কেমন' -এর দেশে
মেঘ পিওনের ব্যাগে এবার মন কেমন -এর দিস্তা
সেই মন কেমন এর স্রোতের টানে চলছে বয়ে তিস্তা
কেউ যদি গানটা শুনতে চায়, here's the address to download
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
গানটা শুনেছিলাম আগে একবার, সিনেমাটার নাম মনে পড়ছেনা; যদিও সিনেমাটা দেখাও হয়নি আমার। তবে সত্যিই কথাগুলো খুব সুন্দর।
বাংলা বানান আমার তেমন ভাল নয়।তবে কয়েকটা বানান চোখে পড়ল, পারলে ঠিক করে দিও। ব্যকুল, নিষ্পলক,হদিস,আকুল। তোমার বাংলা বানান জ্ঞান অনেক ভাল দেখলাম। সিডনীতে আমার বয়েসী এমন ভাল বাংলা জ্ঞানের মানুষ পাওয়াই দুর্লভ।
thanks for the corrections. movie is Titli. Kolkatar production. it's one of robindronath's pieces but this is not the entire song. this was only in the title. the movie ends with the rest of the song.
আচ্ছা, জানাবার জন্য ধন্যবাদ তোমায়।
রবীন্দ্রদাদুর গান আমার এমনিতেই বেশ ভাল লাগে।
Post a Comment